সোমবার, ২০ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ২০:৫৬

শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি অনুমোদন

সভাপতি মকবুল সম্পাদক পারভিন

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি অনুমোদন

বহুল প্রতীক্ষিত শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি। শনিবার (১৮ জুলাই ২০২৬) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেমের স্বাক্ষরে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়। এতে সভাপতি হন পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল আহমাদ এবং সাধারণ সম্পাদক হন নিজমেহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা লাভলী। আর নির্বাহী সভাপতি হন খিলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন। কমিটির অন্য সদস্যরা হলেন--সিনিয়র সহ-সভাপতি : খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস লিটন, সিনিয়র সহ-সভাপতি (২) : ফেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি (মহিলা) : শোরসাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম, সহ-সভাপতি (ডাইরেক্ট) আ. ছাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আক্কাস পাটোয়ারী, সহ-সভাপতি (অন্যরা) : মো. শিবলী সাজ্জাদ, মো. হেলাল উদ্দিন, হামিদা বেগম ও ইভা রানী দে; নির্বাহী সম্পাদক মো. হুমায়ূন কবির ও সিনিয়র যুগ্ম সম্পাদক মো. বাহারুল ইসলাম।

দীর্ঘদিন ঝুলে থাকা শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন নিয়ে নানা জল্পনা কল্পনা চলে আসছিলো। কমিটি গঠন নিয়ে প্রকাশ্যে শিক্ষকদের মাঝে ক্ষোভ বিরাজ করে আসছিলো। ঘোষিত কমিটি শিক্ষকদের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে কতোটা সফল হবে সেটাই দেখার বিষয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়