প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ২০:৪৯
শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদকের মায়ের দাফন সম্পন্ন

শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসীকল্যাণ সম্পাদক, সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বিলাসের মায়ের জানাজা বুধবার (১৫ জুলাই ২০২৬) মাগরিবের নামাজের পর রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের পরানপুর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। জানাজাশেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
|আরো খবর
মরহুমার জানাজার নামাজে স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষ থেকে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শাহরাস্তি প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীসহ সহস্রাধিক ব্যক্তি অংশ নেন।
উল্লেখ্য, তিনি চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার সন্তান ফখরুল ইসলাম বিলাস।







