সোমবার, ১৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০১:৫১

কচুয়ায় চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
কচুয়ায় চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ
ছবি: কচুয়ায় ভাতিজির ধর্ষক সুমন পাটোয়ারী (ফাইল ছবি)।

কচুয়ায় ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সহদেবপুর পশ্চিম ইউনিয়নের পূর্ব আলীয়ারা গ্রামের পাটোয়ারী বাড়িতে। শুক্রবার (৩ জুলাই ২০২৬) রাতে অভিযুক্ত সুমন পাটোয়ারী এ ঘটনা ঘটায়। এ ঘটনায় বাড়ির লোকজন টের পেলে অভিযুক্ত সুমন পাটোয়ারী টয়েলেটে লুকিয়ে থাকে। পরে তাকে বাড়ির লোকজন টয়লেট থেকে বের করে। এ সময় অভিযুক্ত সুমন পাটোয়ারী বিয়ের প্রতিশ্রুতি দিলে লোকজন তার চাচা রফিকুল ইসলাম পাটোয়ারীর জিম্মায় তাকে ছেড়ে দেয়। এরপর থেকে অভিযুক্ত সুমন পাটোয়ারী ও তার চাচা রফিকুল ইসলাম পাটোয়ারী গা ঢাকা দিয়ে ভুক্তভোগীদের চাপ প্রয়োগ করতে থাকে। ক'দিন অপেক্ষার পর রোববার (১২ জুলাই) বিকেলে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত। সে সবসময় নেশাগ্রস্ত থাকে। ভুক্তভোগীর বাবা ছোট বেলায় এক ভাই ও এক বোন রেখে মারা যায়। ভুক্তভোগীর বাবা মারা যাওয়ার পর তার ভাই পড়াশোনা বাদ দিয়ে পরিবারের হাল ধরে। এ সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত সুমন পাটোয়ারী একাধিকবার ধর্ষণ করে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আজিজুল ইসলাম বলেন, সুমন পাটোয়ারী নামে একজনের বিরুদ্ধে ধর্ষণের একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়