রবিবার, ২৬ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ২০:৩১

আহ্বায়ক অধ্যক্ষ হারুনুর রশিদ, সদস্য সচিব কাউছার আহম্মদ

‘আমরা জুলাই যোদ্ধা’ চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন

স্টাফ রিপোর্টার।।
‘আমরা জুলাই যোদ্ধা’ চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন

‘আমরা জুলাই যোদ্ধা’ চাঁদপুর জেলার ২২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ও ৯ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদের অনুমোদন দেওয়া হয়েছে।

গত ৫ জুলাই ২০২৬ (রোববার) ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক আল মিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। চাঁদপুর জেলার ২২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে অধ্যক্ষ মো. হারুনুর রশিদকে এবং সদস্য সচিব করা হয়েছে মো. কাউছার আহম্মদ ভূঁইয়াকে।

চাঁদপুর জেলার এ কমিটির সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন : শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ড. আ. ন. ম. এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম. এ. হান্নান, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম. সালেহ (সালেহ শিবলী) এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব ইব্রাহীম খলিল।

চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্তরা হলেন : আহ্বায়ক অধ্যক্ষ মো. হারুনুর রশিদ, যুগ্ম আহ্বায়ক মো. জাহিদ ভূঁইয়া, নাজমুল হোসেন, মহসিন হোসেন মিঠু, ফজলুর রহমান ও রফিকুল আলম সৈকত, সদস্য সচিব মো. কাউছার আহম্মদ ভূঁইয়া। সদস্যরা হলেন : রাসেল বেপারী, আল আমিন, জাহাঙ্গীর আলম, আব্দুল কাদের পরান, রবিউল, নূরে আলম, আহসান হাবীব, নুরুন্নাহার দিবা, হারিস ঢালী, মেহদী হাসান স্বাধীন, শাহজালাল, আনোয়ার, সৌরভ হোসেন, শাকিল হোসেন রনি ও মাহিন ঢালী।

আরো খবর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়