সোমবার, ২৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ২১:৫৯

সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) জাহিদুল ইসলাম শেখের বিদায় সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি।।
সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) জাহিদুল ইসলাম শেখের বিদায় সংবর্ধনা

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে রোববার (২৮ জুন ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তরিক পরিবেশে সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) জাহিদুল ইসলাম শেখের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান ও সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহের আসেফসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. রবিউল হাসান বিদায়ী কর্মকর্তার চাঁদপুরে দায়িত্ব পালনকালীন নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিক কর্মস্পৃহার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, জাহিদুল ইসলাম শেখ কুমিল্লা জেলায় সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) হিসেবে বদলি হয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়