প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৬:৪৫
পরিবারকে খুঁজছে শিশুটি

গত শনিবার (২৬ জুন ২০২৬) চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে হাজীগঞ্জের বলাখালে নাদিয়া সুলতানা নিহি নামের এক শিশুকে পাওয়া গেছে। সে তার বাবা
মৃত জুয়েল ও মায়ের নাম মিশু এবং বাড়ি চাঁদপুর ছাড়া আর কিছু বলতে পারছে না।
স্থানীয়দের সূত্রে জানা যায়, এ দিন রাত সাড়ে ৯টার দিকে একজন নারী ব্যাটারিচালিত অটোবাইকে করে হাজীগঞ্জ বাজার থেকে বলাখাল যাওয়ার পথে সড়কের পাশো মেয়েটিকে দেখতে পান। শিশুটি বর্তমানে চাঁদপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে রয়েছে। শিশুটির খোঁজ নিতে যোগাযোগ করুন : আরিফ, কেয়ার গিভার, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র +880 1712-459133।.







