বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ২২:২৮

চাঁদপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল

তাইয়্যেব।।
চাঁদপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল
চাঁদপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাঁদপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল-২০২৬ বুধবার (২৪ জুন ২০২৬) কলেজের মূল ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আবদুল মাননান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. খালেদ ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ষিক মিলাদ ও দোয়া কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আলী আজগর ফকির।

সকাল ১১টায় শুরু হয় অনুষ্ঠান। এ বছর চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৭ শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার প্রবেশপত্র (এডমিট কার্ড) বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর একেএম আবদুল মাননান শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ, সুশৃঙ্খল জীবনযাপন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্যে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পরে শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের অনেকেই উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়