প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৭:২২
জাতীয় পর্যায়ের বিজ্ঞান মেলায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণ

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। তিনদিনব্যাপী (১৪-১৬ জুন ২০২৬) অনুষ্ঠিত প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা একাদশ ও দ্বাদশ গ্রুপে সাইবার ক্রাইম ডিটেক্ট এবং রাশ প্রজেক্ট উপস্থাপন করে।
রাজধানী ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পরিদর্শন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।
মন্ত্রী হাজীগঞ্জ ডিগ্রি কলেজের স্টল পরিদর্শন করেন। পরিদর্শনকালে উক্ত কলেজের শিক্ষার্থীরা আড়াই মিনিটের মধ্যে তাদের সাইবার ক্রাইম ডিটেক্ট এবং রাশ প্রজেক্ট উপস্থাপন করেন, যা মন্ত্রী উপভোগ করেন।
কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন বলেন, আমাদের শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে। আশা করি জাতীয় পর্যায়েও তারা সাফল্যের ধারা অব্যাহত রেখে নতুন ইতিহাস রচনা করবে। আমি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানাই।
উল্লেখ্য, ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে, যা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, অধ্যবসায় এবং শিক্ষকমণ্ডলীর আন্তরিক দিকনির্দেশনার ফল।








