মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৫:০২

চাঁদপুর সদর এনসিপির সদস্য সচিবের অব্যাহতির ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর এনসিপির সদস্য সচিবের অব্যাহতির ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা

দশদিন পূর্বে জেলা কমিটি কর্তৃক ঘোষিত চাঁদপুর সদর উপজেলা এনসিপির সদস্য সচিব এআর আলাউদ্দিন নিজস্ব ফেসবুক একাউন্টে তার দলীয় পদ হতে অব্যাহতি নিয়েছেন জানিয়ে দেয়া ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে। যদিও পোস্টটি অনেকে স্ক্রিনশট দিয়ে ভাইরালের পর নিজের আইডি হতে সরিয়ে নেন আলাউদ্দিন।

সোমবার (১৮ মে ২০২৬) রাতে এ পোস্ট সম্পর্কে জানতে সংবাদ মাধ্যম থেকে আলাউদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি।

আলাউদ্দিনের আইডিতে দেয়া পোস্টটিতে লেখা, ‘অদ্য ১৮.৫.২০২৬ বেলা ৬.২২ মিনিটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা কিমিটির সদস্য সচিব আমি এআর আলাউদ্দিন উক্ত পদ থেকে অব্যাহতি নিলাম। আপনাদের সাথে যে ক'দিন ছিলাম, এতে আমার কোনো কথা, আমার ব্যবহার কিংবা আচার-আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ’।

এদিকে গত ৭ মে এনসিপি থেকে সদর উপজেলা কমিটি অনুমোদনের কপি গণমাধ্যমে সরবরাহ করা হয়। এতে কমিটি অনুমোদনে স্বাক্ষর করেন জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম, সদস্য সচিব আমান উল্যাহ পাটওয়ারী, এনসিপি পশ্চিমাঞ্চলের তত্ত্বাবধায়ক ও জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছিলো মো. জসিম উদ্দিন গাজীকে এবং সদস্য সচিব হয়েছেন এআর আলাউদ্দিন। এছাড়াও যুগ্ম আহ্বায়ক ৪জন, যুগ্ম সদস্য সচিব ৪জন, সাংগঠনিক সম্পাদক ১জন, সহ-সাংগঠনিক ৩জন, ৩টি সম্পাদকীয় পদে ১জন করে মোট ৩জন এবং সদস্য পদগুলোতে ১জন করে মোট ২৮জনসহ সর্বমোট ৪৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এদিকে আলাউদ্দিনের অব্যাহতি সংক্রান্ত ফেসবুক পোস্ট প্রসঙ্গে জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি বুঝলাম না আলাউদ্দিন কেনো এই পোস্ট দিলো, আবার ডিলিটও করলো। ফেসবুক আইডি হ্যাক হলো কিনা তাও বুঝতেছি না। বিষয়টি নিয়ে আমরা তার সাথে সাংগঠনিক আলোচনা করার চেষ্টা করছি।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়