শনিবার, ০২ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ২২:৪৯

শ্রমজীবী মানুষের মাঝে মোশাররফ ফাউন্ডেশনের খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার।।
শ্রমজীবী মানুষের মাঝে মোশাররফ ফাউন্ডেশনের খাবার বিতরণ

চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশাররফ হোসাইনের সুদৃঢ় নেতৃত্বে ‘এক শহর এক স্বপ্ন’ বাস্তবায়নের কাজ ধারাবাহিকভাবে এগিয়ে চলছে। এই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে শুক্রবার (১ মে ২০২৬) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাদ জুম্মা শ্রমজীবী মানুষের প্রতি সম্মান ও ভালোবাসার নিদর্শন হিসেবে বিরিয়ানি ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

চাঁদপুর শহরের কালীবাড়ি, ছায়াবাণী মোড়, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় দিনমজুর, রিকশাচালক, পরিবহন শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ কর্মসূচি বাস্তবায়ন করেন আলহাজ্ব মো. মোশাররফ হোসাইনের একমাত্র সন্তান ও মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য, ভাতিজা অ্যাডভোকেট আতিকুর রহমান, মামুন হালদারসহ তার পরিবারের অন্য সদস্যরা।

আয়োজকরা বলেন, মহান শ্রমিক দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। দেশের উন্নয়ন, শহরের অগ্রগতি এবং অর্থনীতির প্রতিটি চাকা সচল রাখতে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। তাদের ঘাম, পরিশ্রম ও ত্যাগের ওপরই গড়ে ওঠে একটি সমৃদ্ধ সমাজ।

তারা আরও বলেন, ‘এক শহর এক স্বপ্ন’ শুধু একটি স্লোগান নয়, এটি মানবিক, পরিচ্ছন্ন ও উন্নত চাঁদপুর গড়ার প্রত্যয়। সেই স্বপ্ন বাস্তবায়নে শ্রমজীবী মানুষদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও অসহায়, কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষের কল্যাণে খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়