বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ২১:৪১

মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ স্পোর্টস্ ক্লাব অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত

স্টাফ রিপোর্টার।।
মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ স্পোর্টস্ ক্লাব অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত

চাঁদপুরের কৃতী সন্তান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দু দুবারের নির্বাচিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ স্পোর্টস্ ক্লাব অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সংগঠনের নতুন কমিটি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের সকল ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে

বাংলাদেশ স্পোর্টস্ ক্লাব অ্যাসোসিয়েশনের সভায় বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামকে সভাপতি ও মো. মোস্তাকুর রহমানকে সাধারণ সম্পাদক এবং চাঁদপুরের কৃতী সন্তান মাহবুবুর রহমান শাহীনকে সহ-সভাপতি ঘোষণা করে সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, মাহবুবুর রহমান শাহীন চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী গুয়াখোলা ক্রীড়া চক্রের সভাপতি, ঢাকাস্থ ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দু'বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিবসহ দেশের বিভিন্ন ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়