প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৬
ব্যাটারীচালিত রিকশার ধাক্কায় নিজ বাড়ির সামনেই শিশু আব্দুল্লাহর প্রাণ গেলো

পড়ন্ত বিকেলে বোনের সাথে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলো আব্দুল্লাহ ছোঁয়াদ (২)। আর ওই পথেই যাচ্ছিলো ব্যাটারীচালিত দ্রুতগামী রিকশা। এ সময় বোনের হাত থেকে ছুটে গিয়ে রিকশার নিচে পড়ে যায় শিশুটি। ঘটনাস্থলেই আব্দুল্লাহ ছোঁয়াদের প্রাণ গেলো।
|আরো খবর
আব্দুল্লাহর বোন মরিয়ম জানান, আমার ভাইটি রিকশার নিচে পড়ে গেলে চালক আমাকে বলেই দ্রুত গতিতে চলে যায়। পরে আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে।
ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার জিটি রোড উত্তরে তরপুরচণ্ডী খন্দকার বাড়ির পাশে ডাক্তার বাড়ির সম্মুখে রোববার (৫ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা ৪৫ মিনিটে। রিকশা চালকের সন্ধান পাওয়া যায়নি। এদিন রাত দশটায় আব্দুল্লাহর দাদা-দাদীর কবরের পাশেই জানাজা শেষে তাকে কবরস্থ করা হয়।
বাবা মো. জহির ডাক্তার ও মা শাহনাজ বেগম সন্তানের শোকে পাগল প্রায়। আব্দুল্লাহর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে গভীর শোকের ছায়া নেমে আসে এবং শিশুর জানাজায় অধিক সংখ্যক লোক অংশ নিতে দেখা গেছে।








