প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১২:২১
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত

আজ চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। ১৩ টি মসজিদের সমন্বয়ে আঞ্চলিক এই ঈদগাহে প্রায় কয়েক হাজার মুসল্লি নামাজ পড়েন। বাবুরহাট ঐতিহ্যবাহী বাইতুল ফালাহ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি ফারুক আহমেদ ঈদের নামাজ পরিচালনা করেন। এ নামাজে এ অঞ্চলের হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। এতে একটি আনন্দঘন পরিবেশের তৈরি হয়। ঈদের নামাজ শেষে ঈদগাহ কমিটির পক্ষ থেকে কমিটির সম্মানিত সদস্য সেলিম মজুমদার সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। নামাজ শেষে ইমাম সাহেব সকলের জন্যে দোয়া পরিচালনা করেন। দোয়ায় তিনি সারা বিশ্বের মুসলমানদের ভ্রাতৃত্ব ও একসাথে মিলেমিশে থাকার ও যারা মুসলিম বিশ্বে নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে মহান সৃষ্টিকর্তা হেদায়েত দান করুন বলে উল্লেখ করেন। দোয়াতে তিনি চাঁদপুর-৩-এর সাবেক এমপি জিএম ফজলুল হক, স্থানীয় মুরুব্বী ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খানের বাবা মরহুম ইউনুস খান সহ অত্র অঞ্চলের যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করেন। তিনি মহান আল্লাহর কাছে সকলকে সুস্থ ও ভালো রাখার জন্যে বিশেষ দোয়া করেন। তিনি বলেন, আমরা প্রত্যেকেই ইসলামের প্রতি নিজেদের সম্পৃক্ততা যাতে আরও বাড়াতে পারি এবং আল্লাহ আমাদের গুনাহর কাজ থেকে আরো বিরত রেখে সৃষ্টিকর্তাকে ডাকার তৌফিক দান করুক-- আল্লাহর কাছে সে প্রার্থনা জানাচ্ছি। সর্বশেষ তিনি আগামী ঈদেও যাতে সকলকে নিয়ে এই ময়দানে আবার ঈদের নামাজ পড়তে পারেন সেজন্যে মহান আল্লাহর কাছে দোয়া চান। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং কোলাকুলি করেন।








