প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১৫:২৯
অসহায় মানুষদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ১৪ নং ওয়ার্ডের আহ্বায়ক আলহাজ্ব মেহেদী হাসান মালের পক্ষ থেকে প্রায় ৩০০ অসহায় দরিদ্র সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) রাত আটটা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত বাবুরহাট, দাসদী, শিলন্দিয়া, আশিকাটি এলাকার প্রতিটি অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রায় ৩০০ সাধারণ মানুষের মাঝে পাঞ্জাবি, শাড়ি, সেমাই, চিনি, কিসমিস, মুগের ডাল, পোলাও চাল, দুধ ও আলু পর্যায়ক্রমে বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী পেয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে এবং তারা এই মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছে।








