প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১৬:৪০
৬ শতাধিক পরিবারের মাঝে বিএনপি নেতা হাজী মোশারফের ঈদ উপহার সামগ্রী বিতরণ

চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. মোশারফ হোসাইন অসহায় ৬ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। উপহার সামগ্রীর মধ্যে ছিলো গরুর মাংস, পোলাও'র চাল, তেল, চিনি, লাচ্ছা সেমাই ও প্যাকেট দুধ।
বুধবার ২৮ রমজান (১৮ মার্চ ২০২৬) সকালে কোড়ালিয়া পৌর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পোলাও'র চাল, মাংস, সেমাই, চিনি ও দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করছি। ঈদে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করছি।
এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন হাজী মোশাররফ হোসাইনের একমাত্র সন্তান (ছেলে) মারজুক মুঈদ ঐশ্বর্য, পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মিজি, সাধারণ সম্পাদক ও এই ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী শাহাদাত হোসেন হাওলাদারসহ আরো অনেকে।








