মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ২০:০৯

জেলা বাস মিনিবাস মালিক-শ্রমিকদের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার।।
জেলা বাস মিনিবাস মালিক-শ্রমিকদের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এই প্রথম চাঁদপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতি (রেজি. ১৯৫২)-এর উদ্যোগে অসহায় ও দুস্থ শ্রমিকদের মাঝে নগদ অর্থ ও উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেলে চাঁদপুর বাস টার্মিনালে সমিতির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ৪৫ জন দুস্থ ও পঙ্গু শ্রমিকের হাতে এ সহায়তা তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ফেরদৌস আলম বাবু বলেন, আমাদের এই আয়োজন শুধু সহায়তা প্রদান নয়, এটি শ্রমিকদের পাশে থাকার একটি প্রতিশ্রুতি। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো। টার্মিনাল এলাকায় কোনো ধরনের মাদক সেবন বা বিক্রি এবং জুয়া খেলার কোনো সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি তার বক্তব্যে বলেন, শ্রমিকদের কল্যাণ আমাদের প্রথম অগ্রাধিকার। আজ যারা সহায়তা পেয়েছেন, তারা সমাজের সবচেয়ে অবহেলিত অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একই সাথে টার্মিনালের শৃঙ্খলা বজায় রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।

সমিতির সহ-সভাপতি মফিজ উদ্দিন সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন বাস মালিক সমিতির নেতা বাবুল মাঝি, শিপন পাটওয়ারী, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ রিপনসহ অন্যান্য বাস মালিক ও শ্রমিক নেতারা।

অনুষ্ঠান শেষে শ্রমিকদের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় সহায়তা পেয়ে শ্রমিকরা সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়