প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১৫:০১
জেলা জজ কোর্টের কোর্ট সার্ভেয়ার আব্দুল গফুর দেওয়ানের ইন্তেকাল
জানাজা বাদ এশা

চাঁদপুর জেলা জজ কোর্টের সার্ভেয়ার ও চাঁদপুর শহরের
|আরো খবর
নাজিরপাড়া দেওয়ান বাড়ি নিবাসী আব্দুল গফুর দেওয়ান আর বেঁচে নেই। তিনি শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ফুসফুসে ইনফেকশন ও শ্বাসকষ্টের সমস্যায় বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন । তাঁর মৃত্যুতে চাঁদপুর শহরে গভীর শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো তাকে দেখতে নাজির পাড়া দেওয়ান বাড়িতে তাঁর বন্ধু মহল ও সহকর্মীরা ভিড় জমাতে দেখা গেছে।
আজ শনিবার বাদ এশা চাঁদপুর সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।








