প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৪:৩২
শাহতলী বাজারে অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি

চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারে অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, এ বাজারের যে ক'জন মুদি ব্যবসায়ী ডিজেল বিক্রি করে আসছেন, এরা প্রত্যেকে ক্রেতার নিকট থেকে অতিরিক্ত মূল্য রাখছেন। ডিজেল সংকট না থাকা সত্ত্বেও এরা সংকটের কথা বলে লিটার প্রতি ডিজেল ১২৫/১৩০ টাকা মূল্যে বিক্রি করছেন। এতে করে ডিজেল দিয়ে ইঞ্জিন/ মেশিন ব্যবহারকারীদের মাঝে হতাশা বিরাজ করছে। 'ডিজেলের মূল্য অধিক নেন কেন' বললে বিক্রেতা ডিজেল নেই বলে ক্রেতাকে তাড়িয়ে দেন। দোকানে ডিজেল থাকার পরও তারা কম মূল্যে বিক্রি করতে রাজি নন।
|আরো খবর
একটি সূত্র জানায়, বাজারের ডিজেল বিক্রেতারা দোকানের পেছনে অথবা গোডাউনে ড্রাম ভর্তি করে ডিজেল মজুদ রেখেছেন। ডিজেলের সংকট দেখা দিতে পারে বলে তারা বেশি মূল্যে বিক্রি করার আশায় ডিজেল মজুদ করে রাখাসহ বেশি দামে বিক্রি করে চলছে বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে ক'জন ডিজেল ব্যবহারকারী বলেন, লিটার প্রতি ৫/১০ টাকা বেশি নিতে পারে। কিন্তু এ বাজারে অনেক চড়া দামে ডিজেল বিক্রি করা হচ্ছে।
ডিসিকে /এমজেডএইচ








