শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১৭:৩২

ফরিদগঞ্জে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ফরিদগঞ্জে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ
স্টাফ রিপোর্টার

ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদের বিরুদ্ধে ভিজিএফ চালের কার্ড বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। যদিও তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান।

এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগকারী জনৈক আ. আজিজ দাবি করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে তার পছন্দের ও পরিচিত ব্যক্তিদের ভিজিএফ কার্ড প্রদান করছেন। ফলে প্রকৃত অভাবী ও দুঃস্থ মানুষ সরকারি এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। চেয়ারম্যান তার নিজস্ব বলয়ের লোকদেরকেই কার্ড দিয়েছেন। বর্তমানে কার্ড বিতরণকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন লিটন বলেন, চেয়ারম্যান নিজের খেয়াল খুশি মতো ভিজিএফের কার্ড বিতরণ করেছেন। প্রকৃত গরীব ও নিরীহ লোকজন পাননি, যা অনিয়ম। আশা করছি প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।

এদিকে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, সকল ইউপি সদস্যের সাথে বৈঠক করে কার্ড বিতরণ করা হয়েছে। বিএনপির দু গ্রুপের জন্যেও কার্ড রাখা হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) ট্যাগ অফিসার নিজে থেকে চাল বিতরণ করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়