বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ২১:৩২

চাঁদপুর শহর জামায়াতের ইফতার মাহফিল

বাদল মজুমদার।।
চাঁদপুর শহর জামায়াতের ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির বিল্লাল হোসেন মিয়াজী। তিনি বলেন, এই রমজানে আল্লাহতায়ালা একটি সুন্দর সমাজ দিয়েছেন, আর দিয়েছেন একটি সুন্দর নির্ভুল কিতাব। যার নাম আল কোরআন। এই কোরআনের মাধ্যমে মানুষকে হেদায়াত করতে হবে। তিনি বলেন, অনেক রক্তের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট সৃষ্টি হয়েছে। এই দিনে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে। কিন্তু তাদের প্রেতাত্মা রয়ে গেছে। আমরা জানি বিএনপি সরকার গঠন করেছে। সরকারের ছত্রছায়ায় ফ্যাসিস্টরা আবার জনগণের সামনে আসতে চায়। কিন্তু আমরা তা কোনোভাবে মেনে নেবো না। আজ জাতীয় সংসদে ফ্যাসিস্টদের বক্তব্য দেয়ার সুযোগ করে দেয়া হয়েছে। আমরা তার তীব্র নিন্দা করছি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমির অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়