শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ২২:২৩

ঘরোয়া আয়োজনে সপ্তসুর সংগীত একাডেমির বর্ষামঙ্গল

বিশেষ প্রতিনিধি।।
ঘরোয়া আয়োজনে সপ্তসুর সংগীত একাডেমির বর্ষামঙ্গল
ছবি ক্যাপশন : সপ্তসুর সংগীত একাডেমির বর্ষামঙ্গল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

ঘরোয়া ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাঁদপুরের প্রসিদ্ধ সপ্তসুর সংগীত একাডেমির বর্ষামঙ্গল অনুষ্ঠান। শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব সড়কে অবস্থিত সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের একমাত্র উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত।

সপ্তসুর সংগীত একাডেমির অধ্যক্ষ ও কণ্ঠশিল্পী রূপালী চম্পকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কণ্ঠশিল্পী কৃষ্ণা সাহা, নৃত্য প্রশিক্ষক কবির আজিজ, সংগীত নিকেতনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহম্মদ, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, নাট্যাভিনেতা পরিমল দাস নুপুর, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী নাছির খান, স্বজন সাহাসহ সংগীত, নৃত্য ও সংস্কৃতিসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ।

আলোচনাশেষে অনুষ্ঠানে বিভিন্ন সংগীত পরিবেশন করেন সপ্তসুর সংগীত একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীরা। বর্ষার আবহ ও প্রকৃতির সৌন্দর্যকে কেন্দ্র করে পরিবেশিত গানগুলো উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও অনুষ্ঠানে নৃত্য পরিবেশনাসহ নানা সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, প্রকৃতি ও বাঙালির সংস্কৃতির সঙ্গে বর্ষার রয়েছে গভীর সম্পর্ক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি ও সংগীতচর্চার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়