প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১৯:১০
৫০০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলন নেতা শেখ আবদুল্লাহর শাড়ি-লুঙ্গি বিতরণ

স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও গণমানুষের মৌলিক অধিকার কেউ প্রতিষ্ঠা করতে পারে নি
|আরো খবর
---হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার অন্যতম উপদেষ্টা, দুবাই প্রবাসী, বিশিষ্ট দানবীর আলহাজ শেখ মুহাম্মদ আবদুল্লাহর ব্যবস্থাপনায় ১০নং লক্ষ্মীপুর ও বালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গরিব-দুঃখী ও অসহায় ৫০০ পরিবারের মাঝে উন্নতমানের শাড়ি-লুঙ্গি ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদসামগ্রী বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা নেতা ডা. হারুন অর-রশিদ প্রমুখ।
ঈদসামগ্রী বিতরণকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন, রাষ্ট্রের দায়িত্ব মানুষের অধিকার তাদের ঘরে ঘরে পৌঁছে দেয়া। এটি সরকারের অনুকম্পা নয়, বরং জনতার অধিকার। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও গণমানুষের এ মৌলিক অধিকার কেউ প্রতিষ্ঠা করতে পারেনি। ক্ষুধার জ্বালায় মানুষ আজও আত্মহত্যার মতো জঘন্য পাপিষ্ঠ কাজ করতে দ্বিধা করে না। পোশাকের অভাবে লজ্জায় নিজের আব্রু বাঁচাতে মা তার কোলের সন্তানকেও বিক্রি করে দেয়ার খবর গণমাধ্যমে দেখতে হয়। চিকিৎসার অভাবে আজ মানুষ ধুঁকে ধুঁকে মরছে। আজও প্রতিষ্ঠা হয়নি মানুষের ভোট ও ভাতের অধিকার।
তিনি সরকারের পাশাপাশি শেখ মুহাম্মদ আবদুল্লাহর মতো সমাজের বিত্তবানদেরকে গরিব-দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।








