বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১৫:৫৮

এখতিয়ার নেই বলে তদন্তে অংশ নিলেন না কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

ফরিদগঞ্জ ব্যুরো।।
সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা
ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটির কলেজে অবস্থান ।

ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজে এইচএসসি ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায় ও এ সংক্রান্ত সংবাদের তথ্য সংগ্রহে যাওয়া সাংবাদিক লাঞ্ছনার ঘটনার তদন্তে গিয়ে অপদস্থ হয়েছেন তদন্তকারী কর্মকর্তা ও ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) কলেজ মিলনায়তনে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনায় অভিযুক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া তদন্তকারী কর্মকর্তাকে তার বিরুদ্ধে তদন্ত করার এখতিয়ার নেই বলে তদন্তে অংশ নেননি।

ঘটনার বিবরণে জানা গেছে, চলমান এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের তথ্য পেয়ে গত ৩ মার্চ মঙ্গলবার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজে সংবাদ সংগ্রহে যান দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা সংবাদদাতা শাকিল হাসান এবং মোহনা টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি মো. ফাহাদ। সংবাদ সংগ্রহকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের সাথে আশালীন আচরণ করেন এবং সাকিল হাসানকে প্রাণনাশের হুমকি দেন। এ বিষয়ে কলেজের সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়াকে লিখিতভাবে অবহিত করলে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামালকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেন। তদন্ত কর্মকর্তা গত ৯ মার্চ তদন্তের দিন ধার্য করেন এবং তদন্তের জন্যে কলেজে উপস্থিত হন। কিন্তু তদন্ত কর্মকর্তার পূর্বানুমতি ব্যতিরেকে তিনি তদন্তে অনুপস্থিত থাকেন। ১২ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) পুনরায় তদন্তের তারিখ ধার্য করা হয়। নির্ধারিত সময়ে তদন্তকারী কর্মকর্তা এবং অভিযোগকারী তদন্তস্থলে উপস্থিত হন। তদন্তকারী কর্মকর্তা তদন্ত কার্যক্রম শুরু করতে গেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিযুক্ত মফিজুল ইসলাম ভূঁইয়া তদন্ত কর্মকর্তার তদন্তের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন এবং এক প্রকার অপদস্থ করেন। মফিজুল ইসলাম ভূঁইয়া বলেন, “ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডিসি পদমর্যাদার অধিকারী। তার বিরুদ্ধে তদন্ত করতে হলে সমমর্যাদার অধিকারী হতে হবে।” এ সময় তিনি তদন্ত কার্যক্রম এগিয়ে নিলে মানহানি মামলার হুমকি দেন। তদন্তে অংশগ্রহণ প্রসঙ্গে লিখিত বক্তব্য জানতে চাইলে মফিজুল ইসলাম ভূঁইয়া কলেজ প্যাডে লিখিত বক্তব্য দিয়ে তদন্ত কার্যক্রমে অংশগ্রহণ করেননি। এ বিষয়ে জানতে চাইলে কলেজ সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, “আমি বিষয়টি তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে অবহিত হয়েছি। শিক্ষা কর্মকর্তা হিসেবে তিনি বিষয়টি তদন্ত করতে পারেন। যেহেতু মফিজুল ইসলাম ভূঁইয়া তদন্তে অসহযোগিতা করেছেন, আমরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্যে বোর্ডসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকতাদের কাছে প্রতিবেদন প্রেরণ করবো।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়