মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ২১:০৬

ফরিদগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা

আগামী ২৬ মার্চ ২০২৬ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের জন্য দিনব্যাপী কর্মসূচি প্রণীত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাহাদাত হোসেন সাবু পাটোয়ারী, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন এবং বিএনপি নেতা মাহফুজুর রহমান টিপু।

প্রণীত কর্মসূচি অনুযায়ী, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনি, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, দুপুরে মসজিদ ও মন্দিরে প্রার্থনা, বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়