মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১৪:৫৪

ফরিদগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে র‌্যালি শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেবের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা

সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কামরুল হাসান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু প্রমুখ। আলোচনা শেষে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম জরুরি অবস্থায় অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল জনগণের সামনে উপস্থাপন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এ আয়োজনে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, দুর্যোগ আসবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যদি আগে থেকেই দুর্যোগ মেকোবেলায় প্রস্তুত থাকি, তাহলে ক্ষতির পরিমাণ কম হবে। আগুন নেভাতে জানলে দ্রুত আগুন নিয়ন্ত্রণ সম্ভব হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়