শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৮

তরপুরচন্ডীতে বন্ধু মহল ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার।।
তরপুরচন্ডীতে বন্ধু মহল ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
তরপুরচন্ডীতে বন্ধু মহল ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ করছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান।

​পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়নের অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে

সামাজিক সংগঠন 'বন্ধু মহল ফাউন্ডেশন'।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে সংগঠনের কার্যালয়ে সংগঠনের নিজস্ব অর্থায়নে ইউনিয়নের প্রায় ১০০টি পরিবারের মাঝে এক মাসের জন্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে— চাল, ডাল, তেল, ছোলা, চিনি, মুড়ি ও খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও তরপুরচন্ডী ইউনিয়নের কৃতী সন্তান অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান। এ সময় তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই ইফতার বিতরণের এই উদ্যোগ নিয়েছে বন্ধু মহল ফাউন্ডেশন। তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে ইতোমধ্যেই তরপুরচন্ডীতে মানুষের হৃদয় জয় করতে পেরেছে। মানুষের কল্যাণে কাজ হয় এমন ক্ষেত্রে সমাজের সবার এগিয়ে আসা উচিত।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধু মহল ফাউন্ডেশনের উপদেষ্টা তানভীর হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি মো. মামুন মৃধা, শফিউদ্দিন বন্দুকশী, হাফেজ গাজী, ইকবাল সরদার, সালাউদ্দিন গাজী, কাশিম গাজী, রহমান গাজী, কাদির পাটোয়ারী, আইয়ুব আলী খন্দকার, তুহিন বন্ধুকশী, সজিব বন্ধুকশীসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়