মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৯

কচুয়ায় তৃতীয় দিনের মতো ৯ম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

মো. নাছির উদ্দিন ।।
কচুয়ায় তৃতীয় দিনের মতো ৯ম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল
কচুয়ায় তৃতীয় দিনের মতো পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল।

৯ম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে কচুয়ায় তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সাইফুল ইসলাম, কচুয়া পৌরসভার পৌর কর আদায়কারী তাপস সাহা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওসমান গণি, উপজেলা রিসোর্স সেন্টারের অফিস সহকারী মো. মিজানুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন দফতরের সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা সরকারের কাছে দ্রুত পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করার দাবি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়