সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৫

চাঁদপুরে ফিজিওথেরাপিস্টদের নিয়ে সেমিনার

চাঁদপুর শহর প্রতিনিধি ॥
চাঁদপুরে ফিজিওথেরাপিস্টদের নিয়ে সেমিনার
চাঁদপুরে ফিজিওথেরাপিস্টদের নিয়ে অনুষ্ঠিত সেমিনারে সভাপতির বক্তব্য রাখছেন বিপিটি, এমপিএইচ ডা. মো. মেহেদী হাসান।

শরিফ ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড-এর আয়োজনে চাঁদপুরে কর্মরত ফিজিওথেরাপিস্টদের অংশগ্রহণে 'কারেন্ট স্টেটাস অফ ফিজিওথেরাপি' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টের ৪র্থ তলায় মাগরিব নামাজের পর শুরু হয়ে সেমিনারটি রাত ১০টা পর্যন্ত চলে।

সেমিনারে সভাপতিত্ব করেন বিপিটি, এমপিএইচ ডা. মো. মেহেদী হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেবা ফিজিওথেরাপি সেন্টারের কনসালটেন্ট বিএসপিটি, এমডিএমআর মো. আলাউদ্দিন।

চাঁদপুরের আরএসএম মো. রফিকুল আলমের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন শরিফ ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পিএমডি) এইচএসএম তাসনীম আলম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) কুমিল্লা জোন মো. আবদুল বাতেন, হেলথকেয়ার ফিজিওথেরাপি সেন্টারের এমডি তানভীর আহমেদ এবং সেবা ফিজিওথেরাপি সেন্টারের এমডি আনোয়ার জাহিদ।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ডিপিটি পারভেজ আহমেদ, লিজা আক্তার, ফারজানা আক্তার, মোস্তফা কামাল সুজনসহ চাঁদপুরে কর্মরত বিভিন্ন ফিজিওথেরাপি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকবৃন্দ।

সেমিনারে ফিজিওথেরাপি চিকিৎসার বর্তমান অবস্থা, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অদূর ভবিষ্যতে চাঁদপুরে ফিজিওথেরাপি পেশার সাথে জড়িতদের নিয়ে একটি সমন্বিত কমিটি গঠনের বিষয়েও আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়