প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ২০:২৩
নীলকমল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ
চরাঞ্চলের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তারা যেনো ভিন্ন কোনো গ্রহের!
-------মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। সম্প্রতি তিনি নীলকমল ইউনিয়নের ৬, ৮ ও ৯নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। এসব ওয়ার্ডের মাঝিরবাজার, সিকদারটেক, মধ্যচর বাজার ও সাহেবগঞ্জ বাজার এবং এর আশপাশের গ্রামে গণসংযোগ করেন। গ্রামীণ মেঠোপথ ধরে তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং আসন্ন নির্বাচনে মোমবাতি মার্কায় ভোট চান। নারী পুরুষ নির্বিশেষে সকলের কাছে তিনি মোমবাতি মার্কায় ভোট প্রার্থনা করেন।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
গণসংযোগকালে তাঁর সাথে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবিরসহ আহলে সুন্নাত ওয়াল জামাআত, ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা ও যুবসেনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।








