সোমবার, ১৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১৬:৫২

কচুয়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

আলমগীর তালুকদার ।।

কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কচুয়ায় কৃষি উপকরণ সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ২ শ' ৩৩ জন প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝে উন্নত জাতের বোরো ধান, বাদাম, গম, খেসারি, মসুরির ডাল ইত্যাদি বীজ ও ডিএপি, এমওপি, টিএসপি ম্যাগনেশিয়াম, জিপসাম সার বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ। এ সময় প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সমন্বয়ক শাহ আলম, সভাপতি সনজিত সরকার, সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়