রবিবার, ১৫ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১৮:২৭

জেলা প্রশাসককে চাঁদপুর চেম্বারের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার।।
জেলা প্রশাসককে চাঁদপুর চেম্বারের বিদায় সংবর্ধনা
চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন (যুগ্ম সচিব)-এর পদোন্নতিজনিত বদলিতে চাঁদপুর চেম্বারের পক্ষ থেকে সংবর্ধনা স্মারক প্রদান করছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন (যুগ্ম সচিব)-এর পদোন্নতিজনিত বদলিতে বিদায় সংবর্ধনা জানিয়েছে চাঁদপুর জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

শনিবার (১৫ নভেম্বর, ২০২৫) বেলা বারোটার সময় পুরাণবাজার চেম্বার ভবনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও চাঁদপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়। সহ-সভাপতি তমাল কুমার ঘোষের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্রশাসক ও ডিডিএলজি মো. গোলাম জাকারিয়া।

আরো বক্তব্য রাখেন এফবিসিসিআই'র সদস্য মো. ফারুক হোসেন মৃর্ধা, চাঁদপুর চেম্বারের

পরিচালক লিয়াকত হোসেন পাটোয়ারী, পরেশ চন্দ্র মালাকার, নাজমুল আলম পাটওয়ারী, গোপাল সাহা, চাঁদপুর রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ প্রমুখ।

অনুষ্ঠানে ক্লিন চাঁদপুরের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, ব্যবসায়ী হাজী শাহজালাল শেখ, আনিছ বেপারী, আসলাম তালুকদার, নারায়ণ স্টোরের গোবিন্দ সাহা, দয়াময় ভান্ডারের প্রমোদ দাস, রাজলক্ষ্মীর শম্ভুনাথ সাহা, হাজী এন্টারপ্রাইজের ইমদাদ আহমেদ শেখসহ অন্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাও. আব্দুর রহমান ও গীতা পাঠ করেন ব্যবসায়ী কালা চাঁদ বণিক।

আলোচনা পর্ব শেষে বিদায়ী জেলা প্রশাসককে ব্যবসায়ীবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

বিদায়ী সংবর্ধিত অতিথি বলেন, চাঁদপুর চেম্বারে যারা আছেন তাদেরকে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের মত স্বপ্ন দেখতে হবে। শুধু সাধারণ ব্যবসা-বাণিজ্য করলেই চলবে না, তিন নদীর মিলনস্থল এই চাঁদপুর দেশের প্রসিদ্ধ নদীবন্দর। এখানে সহজ যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তাই আমি বলবো উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলা না হলে নদী বন্দরকেন্দ্রিক ব্যবসার প্রসার ঘটবে না। আমার চেষ্টা ছিলো শুধু ব্যবসায়ীগণ নয়, সকল সেক্টরকে জাগিয়ে তুলতে। আমাকে চাঁদপুরের ব্যবসায়ী মহল বিদায় বেলায় যে সংবর্ধনা জানিয়েছে, তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী বাংলাদেশে আমরা চাঁদপুরে এমন একজন জেলা প্রশাসককে পেয়েছি, যিনি তাঁর সাহসিকতা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে কর্মক্ষেত্রের সর্বস্তরের মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। সততা, সাহসিকতা, দক্ষতা, মানবিকতা ও উদ্ভাবনী মনোভাবের উজ্জ্বল এক দৃষ্টান্ত মোহাম্মদ মোহসীন উদ্দিন। তাঁর বিদায় আমাদের কাছে আনন্দের। কারণ, তিনি পদোন্নতি পেয়ে মন্ত্রণালয়ে যাচ্ছেন। আমরা তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়