বুধবার, ১৮ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৬:৫৬

হাজীগঞ্জ পৌর এলাকার অভ্যন্তরে যাত্রীভাড়া নির্ধারণী সভা

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জ পৌর এলাকার অভ্যন্তরে যাত্রীভাড়া নির্ধারণী সভা
হাজীগঞ্জ পৌর এলাকাতে ভাড়া নির্ধারণী সভায় বক্তব্য রাখছেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জ পৌর এলাকার অভ্যন্তরে অটোরিক্সা ও ইজিবাইকের ভাড়া নির্ধারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, যাত্রী ও পথচারীদের অভিযোগের ভিত্তিতে পৌর এলাকায় চলাচলকারী অটোরিক্সা ও ইজিবাইকের ভাড়া নির্ধারণী এ সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার হলরুমে বুধবার (৬ আগস্ট ২০২৫) দুপুরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী।

পৌর এলাকার মধ্যে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুর থেকে কৈয়ারপুল, হাজীগঞ্জ বাজার থেকে কংগাইশ রেললাইন, হাজীগঞ্জ বাজার থেকে জিয়ানগর, রান্ধুনীমুড়া, হাজীগঞ্জ বাজার থেকে রেলস্টেশন বটতলা, হাজীগঞ্জ বাজার থেকে বড়কুল ব্রীজ পর্যন্ত সহ জনবহুল স্থানের ভাড়া নির্ধারণ বিষয়ে আলোচনা করা হয়।

পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতারের সঞ্চালনায় সভায় মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাবু ও শিল্প বিষয়ক সম্পাদক হাফেজ আবুল কাশেম, শিক্ষকদের মধ্যে সহকারী অধ্যাপক মো. তাজুল ইসলাম, প্রভাষক কাউসার মৃধা, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, ব্যবসায়ী আব্দুল মান্নান তালুকদার ও কাজী জিয়াউর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ, সদস্য সাইফুল ইসলাম সিফাত, শ্রমিক নেতৃবৃন্দের পক্ষে সাকিব উদ্দিন, অটোরিক্সা ও ইজিবাইক চালকদের মধ্যে ইসমাঈল হোসেন, মাহবুব আলম, আকতার হোসেন ও ওয়াসিম প্রমুখ।

বক্তব্য শেষে সভায় সকলের মতামতের ভিত্তিতে একটি খসড়া ভাড়া প্রণয়ন ও রেজুলেশনের মাধ্যমে জেলা প্রশাসক, পুলিশ সুপার, চাঁদপুরের দায়িত্বরত সেনা কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন, অটোরিক্সা ও ইজিবাইক মালিক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের উপস্থিতিতে নির্ধারিত ভাড়ার তালিকা উপস্থাপন ও কার্যকর করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, সহকারী প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া, লাইসেন্স পরিদর্শক মো. আলমগীর হোসেন, বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন, ইজিবাইকের বেশ কয়েকজন চালক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়