শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১৬:১৫

চাঁদপুর রোটারী ক্লাবের শুক্রবারের দাতব্য চিকিৎসালয়ে ৫২ বছর ধরে শিশুদের চিকিৎসাসেবা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুর রোটারী ক্লাবের শুক্রবারের দাতব্য চিকিৎসালয়ে ৫২ বছর ধরে শিশুদের চিকিৎসাসেবা

চাঁদপুর রোটারী ক্লাবের দীর্ঘদিনের স্থায়ী মানবিক প্রকল্প ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’-এর আওতায় শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হচ্ছে। শুক্রবার (৭ আগস্ট, ২০২৬) বিকেলে চাঁদপুর রোটারী ভবনের নিচতলায় এই চিকিৎসাসেবা প্রদান করেন ক্লাবের সাবেক সভাপতি, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ও লক্ষ্মীপুরের সাবেক সিভিল সার্জন রোটারিয়ান ডা. এমজি ফারুক ভূঁইয়া, পিএইচএফ।

সাপ্তাহিক এ কর্মসূচির মাধ্যমে ১ থেকে ১২ বছর বয়সী শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

উল্লেখ্য, সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৯৭৪ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে চাঁদপুর রোটারী ক্লাব এই স্থায়ী সামাজিক উদ্যোগটি পরিচালনা করে আসছে। চিকিৎসাসেবার পাশাপাশি ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে শিশু ও অভিভাবকদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতেও পরামর্শ দেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়