মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ২৩:১১

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে অংশ নিতে মৌলভীবাজারে চাঁদপুর দল

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে অংশ নিতে মৌলভীবাজারে চাঁদপুর দল

ইয়ং টাইগার্স জাতীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে (২০২৬-২৭) অংশ নিতে মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করেছে চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৭টায় খেলোয়াড় ও কর্মকর্তারা মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন। এর আগে চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে আনুষ্ঠানিকভাবে দলের জার্সি উন্মোচন করা হয়।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কাউন্সিলর হাসান আল জায়েদ রিফাই, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, দলের প্রধান কোচ পলাশ কুমার সোম এবং দলের ক্রিকেটাররা।

বিসিবি আয়োজিত এই প্রতিযোগিতায় আগামী বুধবার (২৫ নভেম্বর ২০২৬) প্রথম ম্যাচে কিশোরগঞ্জ জেলা দলের মুখোমুখি হবে চাঁদপুর।

যাত্রার প্রাক্কালে দলের প্রধান কোচ পলাশ কুমার সোম বলেন, "আমাদের প্রত্যাশা, খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য, শৃঙ্খলা, পরিশ্রম ও দলীয় চেতনার মাধ্যমে চাঁদপুর জেলার সম্মান ও সুনাম অক্ষুণ্ণ রাখবে। আমরা সবার কাছে দোয়া চাই।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়