প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১০:৩৮
বড় স্টেশন ক্লাব রোড ওয়ারিয়ার্স ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁদপুর বড় স্টেশন ৭নং ওয়ার্ডের ক্লাব রোড এলাকায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ক্লাব রোড ওয়ারিয়ার্স ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি, প্রীতি ফুটবল ম্যাচসহ নানা ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম। রোববার (২২ মার্চ ২০২৬) সকালে ক্লাব প্রাঙ্গণ থেকে একটি আনন্দঘন র্যালি বের হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এতে ক্লাবের সদস্য, স্থানীয় যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা ভবিষ্যতেও এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ ও ঈদ মিলনমেলা, যেখানে অংশগ্রহণকারীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। দিনব্যাপী এ আয়োজনে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, সমাজে ঐক্য, সম্প্রীতি ও সুস্থ বিনোদন ছড়িয়ে দিতে তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।








