বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ২১:৪৫

তারুণ্য উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫

রোববার নরসিংদীর সাথে খেলবে চাঁদপুর জেলা ফুটবল দল

চৌধুরী ইয়াসিন ইকরাম।।

রোববার (১২ অক্টোবর ২০২৫) বিকেল ৩ টায় তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে নরসিংদী জেলা স্টেডিয়ামে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দ্বিতীয় রাউন্ডের ২য় ম্যাচে স্বাগতিক নরসিংদীর সাথে লড়বে চাঁদপুর জেলা। এর আগে গত ৫ অক্টোবর চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচের খেলা। প্রথম ম্যাচে স্বাগতিক চাঁদপুর জেলার সাথে ড্র করে নরসিংদী জেলা।

চাঁদপুর জেলায় অনুষ্ঠিত খেলাতে জেলা দলের ফুটবলারদের ভুলের কারণেই নরসিংদী দল ড্র করে। জেলার ক্রীড়ামোদী দর্শকদের সাথে আলাপকালে তারা জানান, রোববারের ম্যাচটিও যদি চাঁদপুর জেলা দলের ফুটবলাররা সেভাবে খেলে, তাহলে নিশ্চিত পরাজয় বরণ করবে এবং চাঁদপুরকে শূন্য হাতে ফিরে আসতে হবে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়