প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৫
তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের রাশেদা বেগম হীরা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।

তৃতীয় বারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা। তিনি বিএনপির মনোনয়ন পাওয়ায় এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল থেকে এ খবর ছড়িয়ে পড়লে চাঁদপুরের সর্বত্র ক্রমশ আনন্দ ছড়িয়ে পড়ে। রাজনৈতিক বোদ্ধাগণ রাশেদা বেগম হীরার মতো ত্যাগী ও প্রাজ্ঞ রাজনীতিবিদকে বিএনপির এমন মূল্যায়নে সন্তোষ প্রকাশ করেছেন।








