প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫
আকাশপথে আসছিল কালো টাকা: ৭৪ লাখসহ ধরা খেলেন হেভিওয়েট নেতা, নেপথ্যে কারা?

আজ সকাল ৭:৩০ মিনিটে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে নির্বাচনের আগের রাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ, পোলিং কর্মকর্তার জেল এবং ব্যালট জালিয়াতির অভিনব চেষ্টার ঘটনায় জাতীয় রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে।
|আরো খবর
নির্বাচনের আগে কালো টাকার প্রভাব রুখতে বড় ধরনের অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। ১১ই ফেব্রুয়ারি দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে একজনকে নগদ ৭৪ লক্ষ টাকাসহ আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অবৈধ অর্থ উদ্ধার করা হয়, যা ভোটের মাঠে প্রভাব বিস্তারের জন্য ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে।
ভোট শুরু হওয়ার ১০ ঘণ্টা আগেই ঝিনাইদহ-৪ আসনে চরম জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে। একটি কেন্দ্র থেকে ২৩টি ফলাফল শিট জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই শিটগুলোতে ভোট গণনা ও ফলাফল প্রকাশের আগেই পোলিং এজেন্টদের আগাম স্বাক্ষর নেওয়া হয়েছিল, যা নির্বাচনী ইতিহাসে একটি নজিরবিহীন জালিয়াতির চেষ্টা।
রাজধানী ঢাকার ২,১৩১টি ভোটকেন্দ্রের মধ্যে ১,৬১৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রথমবারের মতো ড্রোন এবং বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করছে। এছাড়া সূত্রাপুরে টাকা বিতরণের সময় একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সারাদেশে নাশকতার শঙ্কা রুখতে প্রায় ১০ লক্ষ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। রাজশাহী ও নওগাঁয় অভিযান চালিয়ে বেশ কিছু পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছে র্যাব। সরকার সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে শূণ্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে।
ডিসিকে/এমজেডএইচ








