রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯

বিএনপি দেশটাকে দুর্নীতি ও সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে

--------রামগঞ্জে শাপলাকলির প্রার্থী মাহবুব আলম

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
বিএনপি দেশটাকে দুর্নীতি ও সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ১১ দলীয় জোট এনসিপির শাপলাকলি প্রতীকের প্রার্থী মো. মাহবুব আলম বলেছেন, বিএনপি দেশটাকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্যে পরিণত করতে চাচ্ছে। তারা দুর্নীতি ও লুটতরাজ চালাবার জন্যে মাফিয়াদেরকে নমিনেশন দিয়েছে। ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর আমরা চিন্তা করেছিলাম, ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রিয় বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করবো, চাঁদাবাজমুক্ত করবো, দুর্নীতিমুক্ত করবো এবং ন্যায় ও ইনসাফের একটি বাংলাদেশ গড়বো। কিন্তু আমরা দেখেছি, ফ্যাসিবাদ চলে যাওয়ার পরও ওদের আদর্শে লালিত হয়ে বিএনপি দেশটাকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে। সুতরাং আগামী ১২ তারিখে দুর্নীতিবাজদেরকে রায় না দিয়ে আমাদেরকে রায় দিতে হবে। দেশের পক্ষে যারা রাজনীতি করেন, দেশের জনসাধারণের প্রতি যাদের বিশ্বাস আছে, দেশের জনসাধারণের সমস্যা সমাধান করে জনগণের জানমালের উন্নয়নের জন্যে যারা কাজ করেন সেই জামায়াতে ইসলামীর নেতৃত্বে এনসিপির নেতৃত্বে ১১ দলীয় জোটকে ভোট দিতে হবে। তিনি বলেন, আগামীতে দেশটাকে আধিপত্যবাদ, বিদেশি শক্তির ব্যাকগ্রাউন্ড হিসেবে তৈরি করবো কিনা? নাকি আমরা দেশপ্রেমিক শক্তির কাছে দেশটাকে হস্তান্তর করবো তার সিদ্ধান্ত আগামী ১২ তারিখে আপনাদেরকেই নিতে হবে। তিনি শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ভাদুর ইউনিয়নের ভাদুর হাই স্কুল মাঠে এনসিপি কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভা ও রাত ৯ টায় রামগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে শহরস্থ মোহাম্মদিয়া হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলেন, আমি যদি নির্বাচিত হই তাহলে আপনাদেরকে চাঁদাবাজমুক্ত রামগঞ্জ উপহার দেবো। এ সময় আরও বক্তব্য রাখেন ২০২৪-এর অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা বাংলাদেশ জাতীয় ছাত্র ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি, রামগঞ্জ উপজেলা জামেয়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী, রামগঞ্জ পৌরসভা আমির মো. হাসান বান্না প্রমুখ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়