বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৬:০৭

চাঁদপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যাচাই-বাছাই কমিটির সভায় ৩৮ আবেদন সুপারিশসহ ঢাকায় প্রেরণের সিদ্ধান্ত

অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের পাশে দাঁড়াতে কল্যাণ ট্রাস্টের ভূমিকা প্রশংসনীয়

: জেলা প্রশাসক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের পাশে দাঁড়াতে কল্যাণ ট্রাস্টের ভূমিকা প্রশংসনীয়

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা ও অনুদান প্রদানের লক্ষ্যে চাঁদপুরে আবেদনকারী অসুস্থ, অসচ্ছল ও দুস্থ সাংবাদিকদের আবেদন ও কাগজপত্র যাচাই-বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট জেলা কমিটির সভাপতি আহমেদ জিয়াউর রহমান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কিংবা বার্ধক্যজনিত কারণে জটিল রোগে আক্রান্ত হয়ে জেলার অনেক প্রবীণ ও কর্মরত সাংবাদিক বর্তমানে আর্থিক সংকটে রয়েছেন। তাঁদের এই দুঃসময়ে সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হলো সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। অসহায় সাংবাদিকদের আবেদনগুলো যেন কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ গুরুত্বসহকারে বিবেচনা করে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুর জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সফিউদ্দিন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. মহসিন আরাফাতসহ কমিটির অন্য সদস্যবৃন্দ।

সভায় জানানো হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে প্রেরণের জন্য চাঁদপুর প্রেসক্লাবের মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসুস্থ, অসচ্ছল ও দুস্থ সাংবাদিকদের কাছ থেকে মোট ৩৮টি আবেদন জমা পড়েছে। সভায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের সুপারিশক্রমে দাখিলকৃত আবেদনগুলোর তথ্য সঠিক বলে প্রতীয়মান হয়। পরবর্তীতে সবগুলো আবেদনই বিবেচনায় নিয়ে জেলা প্রশাসকের সুপারিশসহ ঢাকায় (কল্যাণ ট্রাস্ট কার্যালয়ে) প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়