সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১০:২৮

হাজীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা!

পাপ্পু মাহমুদ
হাজীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা!

হাজীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ উপজেলার লাওকোরা প্রধানিয়া বাড়িতে। এ বাড়ির আব্দুল মালেকের তৃতীয় ছেলে রিয়াদ হোসেন (১৯) রাতের কোনো এক সময় বাড়ির আঙ্গিনায় থাকা জারুল গাছের সাথে গলায় ফাঁস দেয়। বাড়ির লোকজন গাছের সাথে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

হাজীগঞ্জ থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

একই বাড়ির বাসিন্দা মো. খোরশেদ আলম বলেন, সকালে বাড়ির লোকজন গাছে লাশ ঝুলতে দেখে ডাক চিৎকার দেয়। সে হয়তো রাতের কোনো এক সময় এ কাজ করে। নিহত রিয়াদের বড়ো চাচা হেদু মিয়া বলেন, পরিবারের কারো সাথে কোনো ঝগড়া-বিবাদ হয়নি রিয়াদের, তারপরও যে সে কেন এমন কাজ করলো?

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি ঘটনাস্থলে

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়