শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৭:১৯

ইয়াবাসহ ভাইরাল নারী ও তার স্বামী আটক

ফরিদগঞ্জ ব্যুরো।।
ইয়াবাসহ ভাইরাল নারী ও তার স্বামী আটক

নিজ ঘরে বসে ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এবার স্বামীসহ পুলিশের হাতে আটক হয়েছেন ফাতেমা আক্তার প্রিয়া (২৫)। ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে ও তার স্বামী রাকিবুল হাসানকে (৩৮) আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, থানা পুলিশের একটি চৌকস দল ফরিদগঞ্জ পৌর এলাকার এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনের আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায়। সেখান থেকে ফাতেমা আক্তার প্রিয়া ও তার স্বামী রাকিবুল হাসানকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

পরে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে আটককৃতদের চাঁদপুর আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে নিজ ঘরের ভেতরে ইয়াবা সেবনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনায় আসেন ফাতেমা আক্তার প্রিয়া। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী দুজনের বিরুদ্ধেই মাদক ব্যবসার অভিযোগ ছিলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়