মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ২২:২১

গাছতলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সোহাঈদ খান জিয়া
গাছতলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চাঁদপুরে ছোট ভাইয়ের বেদম মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের গাছতলা পাটওয়ারী বাড়িতে। সোমবার (২ নভেম্বর ২০২৬) সন্ধ্যার কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটে। সম্পত্তিগত বিরোধে ভাইয়ের হাতে ভাই এই খুনের ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে মডেল থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

জানা যায়, গাছতলা গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত বজলু গণি পাটওয়ারীর ছেলে শাহজাহান পাটওয়ারী (৬০) ও ছোট ভাই শাহআলম পাটোয়ারীর (৫০) মধ্যে সম্পত্তিগত বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে ছোট ভাই শাহআলম তার স্ত্রীসহ প্রায়ই বড় ভাই দৃষ্টি প্রতিবন্ধী শাহজাহান পাটওয়ারীকে মারধর করতো। গতকাল শেষ বিকেলের দিকে বিকেল আনুমানিক সোয়া ৫টার সময় শাহআলম পাটোয়ারী ও তার স্ত্রীসহ শাহজাহান পাটওয়ারীকে বেদম মারধর করে। মেরে তাকে বাঁশের কঞ্চির ঝোপঝাড়ে ফেলে দেয়। সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর ঘাতক পালিয়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়