বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৭:১৭

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি।।
তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে চাঁদপুর শহরের পালবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মূল্যতালিকা প্রদর্শন না করা এবং জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক 'হাইড্রোজ' ব্যবহার করার অপরাধে ঘোষের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মেসার্স সাঈদ স্টোরকে ৩ হাজার টাকা এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া খাদ্যপণ্য বিক্রির অপরাধে রাজি শপকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়