মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ২১:৫১

বাসি খাবার রাখায় ইউরেশিয়া ও অ্যারোমা রেস্টুরেন্টকে জরিমানা

স্টাফ রিপোর্টার।।
বাসি খাবার রাখায় ইউরেশিয়া ও অ্যারোমা রেস্টুরেন্টকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার রাখার দায়ে চাঁদপুর শহরের ইউরেশিয়া ও অ্যারোমা রেস্টুরেন্টকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক চাঁদপুর সদর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় চেয়ারম্যানঘাট এলাকায় অবস্থিত ইউরেশিয়া রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও বাসি খাবার, ফ্রিজে একই সাথে কাঁচা মাংস ও রান্না করা মাংস, পোড়া তেল রাখা, অনুমোদনবিহীন চকোলেট সিরাপ, মেয়াদোত্তীর্ণ দই, ফিরনি বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর মাধ্যমে ৫০ হাজার টাকা এবং হাসান আলী স্কুল মাঠ সংলগ্ন অ্যারোমা রেস্টুরেন্টে বাসি খাবার রাখায় ৫ হাজার টাকা অর্থদণ্ডসহ সর্বমোট ৫৫,০০০ (পঞ্চান্ন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।

ভোক্তার স্বার্থ রক্ষায় জেলা প্রশাসন, চাঁদপুর- এর এরূপ অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়