বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০২:১৪

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে মাঠে পুলিশ সুপার রবিউল হাসান

রাতভর বিশেষ অভিযানে বাবুরহাটে কড়া বার্তা, দিলেন ব্যক্তিগত মোবাইল নম্বর

আব্দুল্লাহ আল মামুন
রাতভর বিশেষ অভিযানে বাবুরহাটে কড়া বার্তা, দিলেন ব্যক্তিগত মোবাইল নম্বর

মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানে চাঁদপুর পুলিশ সুপার

মাদক, কিশোর গ্যাং ও সকল ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান। তিনি বলেছেন, “চাঁদপুর জেলার কোথাও মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি কিংবা কিশোর গ্যাংয়ের কোনো স্থান হবে না। অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”

বুধবার (২৪ জুন ২০২৬) রাতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় তিনি এ কথা বলেন। পুলিশ সুপার নিজেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও বিশেষ ফোর্স নিয়ে বাবুরহাট বিসিক শিল্পনগরী, বাবুরহাট মডেল টাউনসহ গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে তিনি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও তরুণদের সঙ্গে মতবিনিময় করেন এবং অপরাধ দমনে জনসচেতনতাজনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে সরাসরি তথ্য প্রদানের আহ্বান জানান।

পুলিশ সুপার বলেন, “জেলার যে কোনো স্থানে মাদক ব্যবসা, কিশোর গ্যাং, চুরি, ডাকাতি, ছিনতাই কিংবা অন্য কোনো অসামাজিক কর্মকাণ্ডের তথ্য পেলে সরাসরি যোগাযোগ করুন। আপনাদের দেওয়া সব তথ্য সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।”

তিনি আরও বলেন, “অপরাধ নির্মূলে শুধু পুলিশের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। সমাজের প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। জনগণের সহযোগিতা পেলে আমরা আরও কার্যকরভাবে অপরাধ দমন করতে সক্ষম হবো।”

রাতভর পরিচালিত এ অভিযানে পুলিশের উপস্থিতিতৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। অনেকেই পুলিশ সুপারের এমন জনবান্ধব উদ্যোগকে স্বাগত জানান এবং অপরাধমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের চলমান কার্যক্রমের প্রশংসা করেন।

জেলা পুলিশের সূত্র জানায়, মাদক, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে থাকবে।

পুলিশ সুপারের নেতৃত্বে পরিচালিত এ বিশেষ অভিযান চাঁদপুর জেলায় অপরাধ দমনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সচেতন মহল। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সবার।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়