বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ১৫:১৫

চাঁদপুর আয়কর আইনজীবী সমিতির নবীন ও প্রবীণদের সংবর্ধনা

স্টাফ রিপোটার।।
চাঁদপুর আয়কর আইনজীবী সমিতির নবীন ও প্রবীণদের সংবর্ধনা
চাঁদপুর আয়কর আইনজীবী সমিতির নবীন ও প্রবীণদের সংবর্ধনা অনুষ্ঠানে আয়কর উপদেষ্টা অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরামকে ক্রেস্ট তুলে দিচ্ছেন কুমিল্লা অঞ্চল-৩-এর যুগ্ম কর কমিশনার মো. এনামুল কবির।

চাঁদপুর আয়কর আইনজীবী সমিতির আয়োজনে নবীন ও প্রবীনদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে ২০২৬) দুপুরে শহরের রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চল-৩-এর যুগ্ম কর কমিশনার মো. এনামুল কবির।

চাঁদপুর আয়কর আইনজীবী সমিতির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. কাজী মো. খায়রুল হাসান ঝুমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা কর অঞ্চল ১৩, ১৪ ও ১৬ সার্কেলের অতিরিক্ত সরকারি কর কমিশনার মো. আহাদুজ্জামান, কুমিল্লা কর অঞ্চল ১৫ ও ১৭-এর সার্কেল মাসুদ পারভেজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আব্দুস কুদ্দুস, আব্দুল্লা আল ফারুক, সাবেক সেক্রেটারী অ্যাড. আমির উদ্দিন ভূঁইয়া মন্টু, সমিতির সদস্য কাজী রকিবুল হাসান রুমন, মো. আবদুর রহমান, মাহমুদুল হাসান মামুন, অ্যাড. মাহমুদ হাসান কবির, অ্যাড. সাইফুল ইসলাম , মাহমুদুল হাসান সিকদার, জাকির হোসেন, অ্যাড. নিয়ামুল ইসলাম, অর্জুন কৃষ্ণ পাল, জাহাঙ্গীর কবির, হুমায়ুন কবির, নবাগত সদস্য সাংবাদিক ও ইনকাম ট্যাক্সের আইনজীবী রোকনুজ্জামান রোকন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ পেশাটা অনেকটা চ্যালেঞ্জিং ও গর্বের । সরকারের টাকা আদায় হয় আপনাদের মাধ্যমে । শুরু থেকেই পেশাটা আপনারা সুন্দরভাবে ম্যানটেন করবেন। করদাতাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়