বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৪:২৬

ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার।।
ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর শহরের ৫নং ঘাট সংলগ্ন স্ট্র্যান্ড রোড এলাকায় পরিচালিত এক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অভিযোগে ‘চায়না ভ্যারাইটি’ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকেলে জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করে টাইলস, ফ্লোর ক্লিনার ও ভিক্সল প্রস্তুত ও বাজারজাত করছিল। পাশাপাশি এসব পণ্যে খুচরা মূল্য, উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়াই বিক্রি করা হচ্ছিল, যা বিদ্যমান আইনের স্পষ্ট লঙ্ঘন।

এ ঘটনায় তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জরিমানার আদেশ দেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযুক্ত প্রতিষ্ঠান ঘটনাস্থলেই নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধ করে।

অভিযান চলাকালে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম-ঠিকানা ব্যবহার করা অবৈধ প্যাকেট জব্দ করে ধ্বংস করা হয়। পরে প্রতিষ্ঠানটির মালিক মো. খোকন সরকার ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং চাঁদপুর জেলা পুলিশের একটি টিম। একই সঙ্গে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ভোক্তা সচেতনতা বাড়াতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বার্থে বাজার তদারকি ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়