সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৪:৩০

নবনির্বাচিত জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অপরিসীম

--------------পুলিশ সুপার মো. রবিউল হাসান

চৌধুরী ইয়াসিন ইকরাম
বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অপরিসীম

নবনির্বাচিত চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আইনজীবী সমিতির পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বুধবার (১১ মার্চ ২০২৬) সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. রবিউল হাসান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অপরিসীম। আপনারা চাঁদপুরে স্থায়ীভাবে থাকবেন। চাঁদপুরের মানুষকে সহযোগিতা করা আপনাদের দায়িত্ব। কিশোর গ্যাং এবং মাদকের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, গত ১৬-১৭ বছর দেশে পারিবারিক ও নৈতিক শিক্ষা ছিলো না। এর কারণেই সারাদেশে মাদক ও মাদকসেবীর সংখ্যা বেড়ে গেছে। মাদক সেবনকারীরা যখন মাদক ব্যবহার করে তখন তাদের হিতাহিত জ্ঞান থাকে না। আমাদের দু পক্ষকে একসাথে কাজ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল। সভায়

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নুর, ডিআইও-১ কামরুল ইসলাম, ইন্সপেক্টর (ক্রাইম) মহিউদ্দীন, কোর্ট ইন্সপেক্টর শহীদ উল্লাহ, কোর্ট ইন্সপেক্টর-২ দৌস মোহাম্মদ, জিপি অ্যাড. এজেডএম রফিকুল হাসান রীপন, পিপি অ্যাড. কুহিনুর বেগম, আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন শেখ, অ্যাড. শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন পাটওয়ারী, অ্যাড. মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ অ্যাড. বিবি হাওয়া, লাইব্রেরী সম্পাদক অ্যাড. শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. শিরীন আক্তার সুপ্তা, কার্যকরী সদস্য অ্যাড. রোজিনা বেগম চৌধুরী, অ্যাড. শহিদুল্লাহ মিজি, অ্যাড. আল-আমিন, অ্যাড. উম্মে হানী ও অ্যাড. মো রফিকুল ইসলাম-৩।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়