বুধবার, ১১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০২:০৪

আদালত এলাকা থেকে আসামীর পলায়ন

আদালত প্রতিবেদক
আদালত এলাকা থেকে আসামীর পলায়ন

চাঁদপুর আদালত এলাকা থেকে জাকির হোসেন গাজী নামে আসামী পুলিশের হেফাজত থেকে পলায়ন করেছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুরে আদালত এলাকার জিআরও অফিসে আসামিকে সোপর্দ করার পূর্বে এ ঘটনা ঘটে। রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আসামি জাকির হোসেন গাজীকে সদর মডেল থানা পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে রাতে গ্রেপ্তার করে। পরে তাকে ৩৪ ধারায় আদালতে সোপর্দ করার পূর্বে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করার জন্যে নিয়ে যায়। কোর্ট পুলিশের কাছে পৌঁছানোর পূর্বে মডেল থানা পুলিশের হেফাজত থেকে আসামী পলায়ন করে।

এ বিষয়ে বক্তব্যের জন্যে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদকে একাধিকবার ফোন দেয়া হয়। তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির বলেন, ওই আসামি আটক করার জন্যে চেষ্টা অব্যাহত আছে।

ডিসিকে / এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়